,

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

news-image

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইয়াকুবনগরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও । ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার আব্দুল কাইয়ূম খাদেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষানুরাগী শাহজাহান খান, আবুল খায়ের, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, সঞ্জয় দেবনাথ,রীনা রানী দাস প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসির মেধাবীদের প্রত্যেককে ৮ হাজার, জেএসসির শিক্ষার্র্থীদের ৬ হাজার,পিএসসির শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে মোট ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান করা হয়।
এ ছাড়া এ অনুষ্ঠানে এলাকার ৮০ জন প্রতিবন্ধী প্রত্যেককে ২ হাজার টাকা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন লায়ন ফিরোজুর রহমান ওলিও।
অনুষ্ঠানে লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, পারষ্পারিক সহযোগিতায় সমাজ সুন্দর ও সুখী হয়। মানবতার সেবা ও কল্যাণে সবাইকে ভ’মিকা রাখার জন্য তিনি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর