,

ভলাকুট ইউপি’র উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রুবেল মিয়া ও বিএনপির প্রার্থী ছোয়াব খান

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ রুবেল মিয়া। কেন্দ্রীয় আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান পদে তাকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রদান করেছেন। মোঃ রুবেল মিয়া মরহুম ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন ধনু মিয়া ও সাবেক চেয়ারম্যান মরহুম হেনা বেগমের পুত্র ও সড়ক দূর্ঘটনায় নিহত ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েলের ছোটভাই।

অপরদিকে বিএনপি ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছোয়াব খানকে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
উল্লেখ্য,উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় মুত্যৃবরন করায় ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি শূণ্য হয়। তফসিল মোতাবেক ভলাকুট ইউনিয় পরিষদ উপ-নির্বাচনের ১২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে