,

ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইকে গলা টিপে হত্যা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে সবুজ মিয়া (২৮) নামে একজন খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। নিহত সবুজ আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয় ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে চাঁন্দপুর গ্রামের কাদের মিয়ার ছেলে দারু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সবুজ মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দারু মিয়া সজোরে সবুজের গলা টিপে শ্বসরোধ করে। এতে সবুজ মারাত্মক আহত হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, এ ঘটনায় নিহত সবুজের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর