,

‘পাকিস্তানকে খরচের খাতায় ফেলা ভুল’

news-image

 

স্পোর্টস ডেস্ক :কে যে কখন ডিগবাজি খান! ভারতের কাছে ১২৪ রানে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) হারের পর পাকিস্তান দলের সমালোচনা করতে ছাড়েননি। অথচ সেই পাকিস্তান ১৯ রানে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতেই উল্টো সুরে গাইলেন শাহিদ আফ্রিদি।

বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সবটাই অনিশ্চিত। কখন, কী করে ফেলবে বলা যায় না। তাই এই দলকে খরচের খাতায় ফেলা দেওয়াটা ভুল হবে।’ হঠাৎ করে পাকিস্তান দলের ওপর এত ভরসা জন্মাল কী করে? আফ্রিদি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে, তা উৎসাহ দেওয়ার পক্ষে যথেষ্ট। আশা করি, এই ধারা ওরা বজায় রাখতে পারবে। পাকিস্তানের অনুরাগীদের মুখের হাসির রেখা মিলিয়ে যেতে দেবে না। বরং চওড়া করবে।’
হাসান আলির পারফরমেন্স সবচেয়ে বেশি ভাল লেগেছে, সে কথা জানাতেও ভোলেননি আফ্রিদি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে