,

আশুগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রিমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রিমা পূর্বপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে। সে স্থানীয় খোলাপাড়া শাহ ফরাসত আলী উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, সকালে বাড়ির পাশের এক চাচাত বোনের কাছে প্রাইভেট পড়তে যায় রিমা। প্রাইভেট পড়ে ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে।

অনেকক্ষণ ডাকাডাকির পর ঘরের বেড়ার এক পাশ থেকে উঁকি দিয়ে দেখা যায় রিমার মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে রিমার মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি রিমা মানসিকভাবে ভারসাম্যহীন। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর