,

কাতারে বাংলাদেশীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যে কোনো পরিস্থিতে যোগাযোগ করতে প্রবাসীদের পরামর্শ দিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা ‘নিবিড়ভাবে’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে’ কাতার।

ইয়েমেন বাদে বাকি দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ স্থগিতের ঘোষণাও দিয়েছে।

আরব দেশগুলোর ওই ঘোষণার পর সেখানে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরির প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস এই বিবৃতি দিল।

কাতারে চার লাখের মতো বাংলাদেশি রয়েছে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রত্যাশী দেশটিতে বড় ধরনের কর্মযজ্ঞ ঘিরে বাংলাদেশের শ্রম বাজারও বড় হচ্ছে।

প্রবাসীদের মাঝে প্রচার করা বিজ্ঞপ্তিটিতে এই পরিস্থিতিতে বাংলাদেশীদের নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ করতে বলা হয়েছে। এতে বলা হয়, ‘পরিবর্তিত পরিস্থিতি যথাযথভাবে বিশ্লেষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে আমরা দিক-নির্দেশনা দিয়ে সাহায্য করতে পারব।’

পরিস্থিতি পুরোপুরি কাতার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘অযথা আতঙ্কিত হওয়ার কোন যুক্তি আছে’ বলে দূতাবাস মনে করে না।

এদিকে কাতারের সঙ্গে সৌদি আরবসহ সাতটি দেশ সম্পর্ক ছিন্ন করায় যে সংকট দেখা দিয়েছে তা নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে কুয়েত।

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ সংকট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দেখা করতে গেছেন। কাতার সংকট সমাধানে কূটনৈতিক আলোচনার উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং কুয়েত সমস্যা সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর