,

লন্ডন ব্রিজে হামলাকারী তৃতীয় ব্যক্তির পরিচয় প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন ব্রিজে হামলাকারী তৃতীয় ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তৃতীয় হামলাকারীর নাম ইউসেফ জাগবা। সে মরোক্কা বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক।

এর আগে ২৭ বছর বয়সী পাকিস্তানি অরিজিন খুরাম শাজাদ ভাট এবং ৩০ বছর বয়সী রাশিদ রেডোয়ানের নাম প্রকাশ করে পুলিশ। তারা দুজনেই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা।

গত শনিবার রাতে সেন্ট্রাল লন্ডনের লন্ডন ব্রিজে হামলা চালিয়ে ৭ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। হামলায় ৪৮ জন আহত হন। আহতদের মধ্যে ৩৬ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ১৮ জনের অবস্থা বেশ গুরুতর। হামলাকারীরা লন্ডন ব্রিজ এবং পাশের বারা মার্কেটে একটি ভাড়া করা ভ্যান চাপা দিয়ে এবং ছুরি দিয়ে সাধারণ পথচারীদের আঘাত করে। হামলা শুরুর প্রায় আট মিনিটের ভেতরে সশস্ত্র পুলিশ আসে। পরবর্তীতে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।

এদিকে, হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রবিবার এক অভিযানে পূর্ব লন্ডনের বার্কিং এলাকা থেকে ১২জনকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তাদের কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বার্কিং থেকে ২৭ বছরের একজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সোমবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি বাড়িতেও অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখান থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর