,

লন্ডনে হামলাকারীদের একজন পরিচিত উগ্রবাদী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে শনিবার রাতে সন্ত্রাসী হামলা চালানো দুইজনের নাম-পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এদের মধ্যে একজনের উগ্রবাদী আচরণ সম্পর্কে আগে থেকেই জানত পুলিশ। সোমবার লন্ডন পুলিশ এ পরিচয় প্রকাশ করেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দুই হামলাকারীর মধ্যে একজনের নাম খুরাম বাট। ২৭ বছরের খুরাম পাকিস্তানে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক। পরিবার নিয়ে সে পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় বাস করতো। তাকে পুলিশ চিনত এবং গোয়েন্দা সংস্থা এমআইফাইভের কাছেও সে পরিচিত ছিল। তবে তার হামলা চালানোর ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য ছিল না।

আরেক হামলাকারীর নাম রশিদ রেদুয়ান।৩০ বছরের রশিদ মরক্কো-লিবিয়া বংশোদ্ভূত। পেশায় শেফ রশিদও বার্কিং এলাকায় বাস করতেন। তবে তার সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।

স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় গাড়িচাপা দিয়ে এবং এর অদূরে বারা মার্কেটে ছুরি হামলা চালায় তিনজন। এতে সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়। পরে তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বার্কিং এলাকায় থেকে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের সহকারী কমান্ডার মার্ক রাউলি বলেছেন, খুরাম বাটের বিরুদ্ধে দু’বছর আগে তদন্ত শুরু হয়। কিন্তু এ হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, গত বছর চ্যানেল ফোরে প্রচারিত চরমপন্থিদের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্রে বাটকে দেখা গেছে। কারাদণ্ডপ্রাপ্ত ধর্মপ্রচারক আঞ্জেম চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট ওই প্রামাণ্য চিত্রে বাটকে রাস্তায় পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর