,

ফ্লোরিডার অরল্যান্ডোতে গুলিতে ৬ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরল্যান্ডোতে কর্মস্থলে গুলিতে ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে এর সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্টীর সম্পর্ক নেই। পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।

সূত্রের নাম না প্রকাশের শর্তে একজন পুলিশ মার্কিন টিভি ডব্লিউএফটিভিকে জানিয়েছে, বন্দুকধারীসহ ৬ জন নিহত হয়েছে। গুলি করা ব্যক্তি একজন চাকরি বঞ্চিত অসন্তুষ্ট ব্যক্তি। সে ক্ষিপ্ত হয়ে গুলি চালালে ৫জন নিহত হয়। পরে ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করে।

গোলাগুলিটি শিল্প এলাকায় সংঘটিত হয়েছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। ঘটনাস্থলে জরুরি সেবার গাড়িগুলো হাজির হয়েছে। অরেঞ্জ কাউন্টির মেয়র টেরেসা জ্যাকবকে ঘটনাস্বথলে দেখা গেছে।

মাত্র গত বছরের জুনের ১২ তারিখ ওরল্যান্ডোর একটি ক্লাবে গুলিতে ৪৯ জন নিহত হয়েছিল, আহত হয়েছিল ৫৮ জন। রয়টার্স।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর