,

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ৭ দেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের পর মালদ্বীপ, লিবিয়া ও ইয়েমেনও কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।

নতুন করে তিনটি দেশ সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেয়ায় কাতারের সঙ্গে এখন পর্যন্ত সাতটি দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল। তবে সাতটি দেশের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এ সাত দেশ। সোমবার রিয়াদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে সৌদি বাদশা কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন।

কাতারের বিরুদ্ধে নিজেদের পদক্ষেপকে সমর্থনের জন্য ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। তবে পাকিস্তান ইতোমধ্যেই জানিয়েছে, তারা কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর