,

‘প্রযুক্তি প্রতিষ্ঠান জঙ্গিবাদ প্রচারের সুযোগ দিচ্ছে’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডন হামলার পর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জঙ্গি ইসলামী মতাদর্শ প্রচারের নিরাপদ জায়গা করে দেবার অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

সাইবার স্পেসে অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয়, এমন অভিযোগ তুলে মিসেস মে বলছেন, এ ধরণের কর্মকাণ্ড বন্ধে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি থাকা প্রয়োজন।
অভিযোগ কবুল করে জবাবে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলেছে, এ সমস্যা নিরসনে কোম্পানীটি ইতিমধ্যেই কয়েকশ’ মিলিয়ন ডলার খরচ করেছে।

ফেসবুক বলছে, তাদের সাইটে কোন ধরণের সন্ত্রাসী প্রচারণা নজরে পড়া মাত্র তাৎক্ষনিকভাবে তা নিজেদের ওয়েবসাইট থেকে মুছে দিতে অক্লান্তভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাদের জন্য ওয়েবসাইটটিকে তারা কঠিন একটি জায়াগায় পরিণত করতে চায়।

বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই একমত যে, মেসেজিং অ্যাল্পিকেশনগুলোর এনক্রিপশনকে দুর্বল করার যে প্রস্তাব নিরাপত্তা সংস্থাগুলো দিয়েছে, তাতে ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হবে।

তবে, ঠিক এ কারণেই সন্ত্রাসী অনেক কর্মকাণ্ডের পরিকল্পনা নিরাপদে এবং গোপনীয়তার সঙ্গে করা যায় বলে অভিযোগ ওঠে।–বিবিসি।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর