,

কাশ্মীরে ভারতীয় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৪ হামলাকারী নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে চার হামলাকারী নিহত হয়েছে। সোমবার ভোরে হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে হামলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

সেনা সূত্রে জানা যায়, সোমবার ভোর সোয়া ৪টার দিকে জম্মু-কাশ্মীরের বন্দিপোরা জেলার সুম্বল-এ সিআরপিএফ–এর ৪৫ নম্বর ব্যাটেলিয়নের ছাউনিতে ঢোকার চেষ্টা করে চার হামলাকারী। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা।

জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জম্মু-কাশ্মীর পুলিশ। সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শেষে ওই জঙ্গিরা মারা যায়। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি একে ৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেডসহ প্রচুর বিস্ফোরক। নিহতদের পরিচয় জানা যায়নি।

সিআরপিএফ-এর মুখপাত্র ভুবেশ চৌধুরী বলেন, হামলাকারীরা ভোরের আগে ভারত শাসিত কাশ্মিরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি ক্যাম্পের বাইরে গ্রেনেড বিস্ফোরণ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়।

তিনি আরো বলেন, ‘অত্যন্ত সফল ও চমৎকার এই অভিযানে হামলাকারীদের চারজনই নিহত হয়েছে। আমাদের পক্ষের কেউ আহত হয়নি।’

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর