,

সৌদি নেতৃত্বে কাতারের সঙ্গে চার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশ। দেশটির বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়াকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্স খবরটি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ সৌদি আরব। তাদের অনুসরণ করেই মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায়। এক বিবৃতিতে জানানো হয়, ‘আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত করা সার্বভৌমত্বের অধিকার ও সন্ত্রাস ও উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজ করতে যাচ্ছে তারা।’
সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তুলেছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর