,

হামলার প্রতিক্রিয়ায় মে ‘যথেষ্ট হয়েছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিরপরাধ ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘এখন সময় হয়েছে বলার, যথেষ্ট হয়েছে।’

স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজের ওপরে পথচারীদের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে ও ছুরিকাঘাত করে সাতজনকে হত্যা ও ৪৮ জনকে আহত করার ঘটনার প্রতিক্রিয়ায় রোববার এ কথা বলেছেন মে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

লন্ডন ব্রিজের ওপর পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার পর ওই গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে পার্শ্ববর্তী বরা মার্কেটে লোকজনের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। ধোকা দেওয়ার জন্য বোম ভেস্ট পরিহিত ওই তিন হামলাকারী ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হন।

এ ঘটনার পর পূর্ব লন্ডনের বার্কিংয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত তিন মাসে শনিবারের হামলা ছিল তৃতীয় হামলার ঘটনা। মার্চ মাসে ওয়েস্টমিন্সটারে গাড়ি উঠিয়ে দিয়ে ও ছুরিকাঘাতে পাঁচজনকে খুন করে সন্ত্রাসীরা। এরপর ২২ মে ম্যানচেস্টারে এক সংগীত অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত হন ২২ জন এবং আহত হন ১১৯ জন।

শনিবারের হামলার পর সব রাজনৈতিক দল সাধারণ নির্বাচনের প্রচার-প্রচারণা স্থগিত করে। তবে থেরেসা মে বলেছেন, সোমবার থেকে পুরোদমে আবার ক্যাম্পেইন চলবে।

মাত্র ১১ দিনের ব্যবধানে ভয়াবহ দুই হামলার পর ৮ জুনে নির্ধারিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কি হবে না, তা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু এ বিষয়ে দৃঢ়তার সঙ্গে থেরেসা মে বলেছেন, বৃহস্পতিবারই নির্বাচন হবে।

নির্বাচন না পেছানোর পক্ষে কথা বলেছেন লেবার পার্টির নেতারা। লিব ডেমসহ অন্যান্য বড় দলগুলোও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।

বর্বর এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর