,

আমিরাতি রাষ্ট্রদূতের ই-মেইল ফাঁস!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘গ্লোবাললিক্স’নামক একটি হ্যাকারগোষ্ঠী যুক্তরাষ্ট্রে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবার ইনবক্স হ্যাক করে তার একগুচ্ছ ই-মেইল চুরি করেছে।

এখন তারা সেসব ই-মেইল মার্কিন সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করতে চায়। সংবাদ ও মতামত ওয়েবসাইট ‘দ্য ডেইলি বিস্ট’ এই তথ্য দেয়।

ডেইলি বিস্ট জানায়, গ্লোবাললিক্স তাদের কাছে ই-মেইলগুলোর কিছু নমুনা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা দাবি করেছে, ই-মেইলগুলো প্রমাণ করে, ‘কীভাবে একটি ছোট্ট কিন্তু সম্পদশালী দেশ বা প্রতিষ্ঠান তদবিরকারীদের দ্বারা আমেরিকা ও তার মিত্রদের স্বার্থ বিনষ্ট করছে’। তারা বলছে, ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে ‘কীভাবে আমেরিকার মিত্রদের সুনাম ক্ষতিগ্রস্ত করতে ও নীতিগত পরিবর্তন আনতে কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে।’

ডেইলি বিস্ট জানায়, গ্লোবাললিক্স নিজেরাই শনিবার ই-মেইলগুলো ফাঁস করার সিদ্ধান্ত নিয়েছে। আরো জানা গেছে, ফাঁস হওয়া ই-মেইলের মধ্যে আল-ওতাইবা ও রবার্ট গেটসের মধ্যকার ই-মেইল রয়েছে। গেটস যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা ছিলেন।

আল-ওতাইবা ওয়াশিংটনের কূটনৈতিক মহলে এক সুপরিচিত ব্যক্তিত্ব। পেন্টাগনের কৌশল নির্ধারণী বৈঠকে তিনি একাধিকবার আমন্ত্রিত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ফাঁস হওয়া ই-মেইলগুলো আমিরাতের জন্য যথেষ্ট বিব্রতকর হতে পারে। বিশেষত এতে যদি সাম্প্রতিক ‘কাতার নিউজ এজেন্সি’-তে হ্যাকিংয়ের মূল উৎসসংক্রান্ত কোনো তথ্য থেকে থাকে। ওই হ্যাকিং ঘটনায় উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানপোড়েনের সৃষ্টি হয়। কাতার সরকার মার্কিন সরকারের কাছে ঘটনা তদন্তে সহায়তা চাওয়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর একটি দল দোহায় পৌঁছেছে।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে