,

যুক্তরাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন দিন পর যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। এরই মধ্যে শনিবার রাতে সন্ত্রাসী হামলায় শোকাহত ও উদ্বিগ্ন গোটা দেশ। ফলে আসন্ন নির্বাচনের যে প্রচারণা চলছিল তা স্থগিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। খবর ডেইলি এক্সপ্রেস।

কনজারভেটিভ পার্টির প্রধান থেরেসা মে ঘোষণা করেছেন, লন্ডনে হামলার কারণে তার দল নির্বাচনের প্রচারণা স্থগিত রাখবে। রাতে হামলার পর ডাউনিং স্ট্রীট থেকে এ ঘোষণা আসে।

পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, কনজারভেটিভ পার্টি এক দিনের জন্য নির্বাচনের জাতীয় প্রচারণা স্থগিত রাখবে। এ দিন উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি), টোরি পার্টি, লিবারেল ডেমোক্রাটিক পার্টি ও লেবার পার্টিও তাদের জাতীয় প্রচারণা স্থগিত ঘোষণা করেছে।

তবে টোরি পার্টির স্থানীয় প্রচারণা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটির এক মুখপাত্র।

উপরোক্ত দলগুলো ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এখনো প্রচারণা স্থগিতের ঘোষণা দেয়নি।

হামলার কারণে বিবিসির সম্পাদনা বিভাগের একটি রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার লন্ডনে সন্ত্রাসী হামলায় ছয় জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। একই সঙ্গে সন্দেহভাজন তিনজন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে লন্ডন পুলিশ।

রাতে সন্ত্রাসীরা একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারীদের উপর এ হামলা চালায়। খবর বিবিসি ও আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর