,

লন্ডনে হামলাকারীর শরীরে ‘নকল’ সুইসাইড ভেস্ট!

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনে হামলাকারীদের মধ্যে একজনের শরীরে নকল সুইসাইড ভেস্ট পরা ছিল বলে জানা গেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন। তবে লন্ডন পুলিশ এই খবর গুজব বলে উড়িয়ে দিয়েছে। খবর সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের একজনের লাশের গায়ে কয়েকটি ক্যানিস্টার বাঁধা ছিল। সে পুলিশের গুলিতে নিহত হয়। সেগুলো দেখে প্রত্যক্ষদর্শীরা বোমা মনে করেন। গ্যাব্রিয়ালা স্কয়িত্তো নামের এক প্রত্যক্ষদর্শী ওই লাশের একটি ছবি তোলেন।

এদিকে পুলিশ জানায়, গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ছুরিকাঘাতের সময় হামলাকারীরা ‘এটা সৃষ্টিকর্তার জন্য’ বলে চিৎকার করছিল। এটিকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর