বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সব বন্দর দিয়ে ফুল এন্ট্রি ভিসা চালু করা হবে : শ্রিংলা

news-image

নিজস্ব প্রতিনিধি : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সব ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নেটওয়ার্কের আওতায় আনা হবে। যেগুলো বাকি রয়েছে সেগুলোকে ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টে পরিণত করে সব স্থলবন্দর দিয়ে ফুল এন্ট্রি ভিসা চালু করা হবে।

গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ সীমান্তে আমরা আমাদের অভিবাসন চেকপোস্টকে একত্রিত করছি, একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে আমরা মানুষকে সমস্ত স্থলবন্দর ব্যবহার করার অনুমতি দিতে পারি। বর্তমানে পেট্রাপোল-বেনাপোল ও হরিদাসপুর দুটি স্থলবন্দর ব্যবহার করা হচ্ছে। এদের সেই মানদণ্ড রয়েছে। এর সঙ্গে আখাউড়া-আগরতলাসহ অন্যান্য স্থলবন্দরকে ব্যবহারের জন্য বলতে পারি।

আখাউড়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার ফুল দিয়ে স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু