,

প্যারিস চুক্তি সমর্থন করে যাবে রাশিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন সরকার ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া সত্ত্বেও রাশিয়া ওই চুক্তির প্রতি সমর্থন জানানো অব্যাহত রাখবে বলে মস্কো ঘোষণা করেছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আরকাদি ভোরকোভিচ বলেছেন, চুক্তিটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে বের করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন বলেই মস্কো এই পৃথিবী রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে যাবে, এমন হবে না।

তিনি শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের বলেন, আমরা ওই চুক্তিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ইচ্ছে আমাদের নেই।

রাশিয়ার আগে বিশ্বের অন্যান্য দেশও তাপমাত্রা বেড়ে যাওয়ার হাত থেকে ভূপৃষ্ঠকে রক্ষা করতে প্যারিস জলবায়ু চুক্তির প্রতি অনুগত থাকতে নিজেদের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এছাড়া, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ট্রাম্পের সিদ্ধান্তে ‘গভীর দুঃখ’ প্রকাশ করে বলেছেন, যারা নিজেদেরকে এই গ্রহকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ মনে করে ট্রাম্পের সিদ্ধান্ত তাদেরকে আটকাতে পারবে না।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লদে জাঙ্কার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ-চীন শীর্ষ সম্মেলনে বলেছেন, তারা বিশ্বকে রক্ষার চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। ইতালি, কানাডা ও ফ্রান্সের শীর্ষ নেতারাও একই ধরনের অভিমত প্রকাশ করেছেন।

২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে আমেরিকাসহ আরো ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল যে, তারা বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে; এমনকি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনতে চেষ্টা করবে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি দাবি করেন, এই চুক্তির কারণে আমেরিকার জিডিপিতে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে এবং চাকুরি হারাবে প্রায় ৬৫ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর