,

আফগানিস্তানের জয়রথ থামাল উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের রেকর্ড টানা ১১ ম্যাচের জয়রথ থামাল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১১ রানের। স্বাগতিকদের ঝোড়ো সূচনা এনে দেন চাঁদউইক ওয়ালটন ও এভিন লুইস। দুজন উদ্বোধনী জুটিতে ২১ বলে যোগ করেন ৩৩ রান। ওয়ালটন ১৫ বলে ৫ চারে ২২ করে ফিরলেন ভাঙে এ জুটি।

দলীয় ৬৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬ বলে ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করেন লুইস। এরপর দলকে ৮২ পর্যন্ত টেনে নিয়েছেন মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ৬ রান করেন সিমন্স। ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৫ রান স্যামুয়েলসের।

দলীয় ৯৯ রানে স্যামুয়েলসের বিদায়ের পর ২১ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেসন মোহাম্মেদ ও রোভমান পাওয়েল। মোহাম্মেদ ২৫ বলে ১৮ ও পাওয়েল ২ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শাপুর জাদরান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। কিন্তু মাত্র ৫৮ রানেই ৮ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন (৭২) রানের শঙ্কায় পড়ে যায় আফগানরা। নবম উইকেটে রশিদ খান ও আমির হামজার ৩৬ রানের জুটিতে লজ্জা এড়ায় সফরকারীরা। শেষ বলে অলআউট হয় ১১০ রানে।

আফগানিস্তানের পক্ষে রশিদ করেন সর্বোচ্চ ৩৩ রান (২৭ বলে ২টি করে চার ও ছক্কা)। হামজার ব্যাট থেকে আসে ২১ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল গুলবাদিন নাইব (১২)।

৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার সুনীল নারিন। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনিই। কার্লোস ব্রাফেট ও কেশরিক উইলিয়ামস ২টি করে উইকেট নেন। জেরম টেলর ও স্যামুয়েল বদ্রির ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

বোলারদের অসাধারণ বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজ জয়ই পেল স্বাগতিকরা। বাংলাদেশ সময় রোববার ভোরে একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে