,

গরমে বাইরে কাজ নিষিদ্ধ করল কুয়েত

news-image

নিউজ ডেস্ক : কুয়েতে গরমের সময়ে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। কোনো কোনো সময় ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। এতে বিভিন্ন পেশায় খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের নাভিশ্বাস ওঠে। বিষয়টি মাথায় রেখে গরমের সময় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরের বাইরে কাজ নিষিদ্ধ করেছে কুয়েত সরকার।

খোঁজ নিয়ে জানা যায়, কুয়েতে হাট-বাজার, রাস্তাঘাট পরিষ্কারের কাজে নিয়োজিত আছেন অসংখ্য শ্রমিক। মরুভূমিতে উট কিংবা দুম্বা চরানোর দায়িত্বও পালন করেন অনেকে। প্রচণ্ড গরমে এসব শ্রমিকের কষ্টের বিষয় মাথায় রেখে বাইরে কাজ না করানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।

কুয়েতের জনশক্তিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল আল-মোততাহা বলেন, পয়লা জুন থেকে আগস্ট পর্যন্ত সরকারের এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের বিষয়টি মেনে চলার তাগিদ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে