,

তীব্র গরমে এসি ছাড়া ঘর শীতল রাখার ঘরোয়া কৌশল

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেশির ভাগ মানুষের স্বপ্নের নাম ‘এসি’। কিন্তু এর বিকল্প আছে। কিছু ঘরোয়া উপায়ে আপনি সহজেই ঘরকে ঠান্ডা রাখতে পারবেন।

জেনে নিন, ঘরকে শীতল থাকার কিছু ঘরোয়া কৌশল।

১। ঠান্ডা পানি দিয়ে মেঝে মুছুন
গরমের দিনে অন্তত পক্ষে দুইবার ঠান্ডা পানি দিয়ে ঘর মুছন। তাতে ঠান্ডা পানি তাপ শোষণ করে নেবে। আপনার ঘর থাকবে ঠান্ডা।
২। লাইট বন্ধ করে দিন
আপনার ঘরের বাতিগুলো যতোটা সম্ভব বন্ধ করে রাখুন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার ১/২ ঘন্টা পূর্বে লাইট বন্ধ করে দিন। এটি আপনার ঘর ঠান্ডা হতে সাহায্য করবে। এর কারণ লাইটের বাল্ব তাপ নির্গত করে।

৩। DIY এয়ার কন্ডিশনার
একটি অগভীর পাত্রে কিছু বরফের খন্ড রাখুন এবং বরফে পূর্ণ পাত্রটি একটি টেবিল ফ্যান এর সামনে রাখুন। ফ্যান ঘোরার সাথে সাথে বরফ গলতে শুরু করবে এবং বাতাস ঠান্ডা হতে শুরু করবে। ধীরে ধীরে পুরো ঘরের বাতাস ঠান্ডা হবে।

৪। জানালার ধারে গাছ রাখুন
শুধু বায়ু চলাচলের জন্যই জানালা খুলে রাখবেন না। বরং জানালার সামনে কিছু গাছ রাখার ব্যবস্থা করুন। গাছ শুধু বাতাসের আর্দ্রতাই বৃদ্ধি করবে না বরং ঘরের ভেতরের তাপ কমতেও সাহায্য করবে। এভাবেই আপনার ঘর ও ঠান্ডা থাকবে।

৫। বারান্দার দরজা খুলে রাখুন

গরমের দিনে ইচ্ছে করলে আপনি বারান্দার দরজা খোলা রেখে ঘুমাতে পারেন। তাতে বাইরের ঠান্ডা বাতাস আপনার ঘরে প্রবেশ করবে। ঘরকে ঠান্ডা রাখবে।
৬। সুতির কাপড় ব্যবহার করুন ঘরে
গরমের সময় তাপমাত্রা বৃদ্ধি হওয়া শুরু হওয়া মাত্রই আপনার ঘরের সাটিন এবং পলিস্টারের বিছানার চাদর ও পর্দা পাল্টে সুতির চাদর ও পর্দা ব্যবহার করুন। এর পাশাপাশি হালকা রঙের কাপড় ব্যবহার করুন যা আপানার ঘরের বায়ুচলাচল ও বায়ুর প্রবাহকে স্বচ্ছন্দ হতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে