বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন ও প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে কিশোরীরা

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাংলাদেশে আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও শিক্ষাগত অবস্থান নির্বিশেষে কিশোর-কিশোরীরা বিশেষত অবিবাহিত কিশোর-কিশোরীরা তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য যেমন— বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংক্রান্ত সমস্যাসমূহ নিয়ে নিঃসংকোচে কারো সাথে কথা বলতে পারে না। অধিকাংশ মা-বাবা তাদের সন্তানদের সাথে এ সকল বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমনকি স্কুলের শিক্ষকরা পাঠ্যপুস্তকের যৌন ও প্রজনন বিষয়ক পাঠ্যগুলো ক্লাসে আলোচনা না করে এড়িয়ে যান।

এরূপ পরিস্থিতিতে বাংলাদেশের অধিকাংশ কিশোর-কিশোরী যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য ও সঠিক ধারণা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে। বাংলাদেশে ১৮ বছরের আগে বাল্যবিবাহের হার ৫৯ শতাংশ (বি ডি এইচ এস ২০১৪)। এ কারণে বাংলাদেশে বিপুল সংখ্যক কিশোর-কিশোরী বিশেষ করে কিশোরীরা বিবাহিত জীবনে প্রবেশ করার মধ্যদিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে পতিত হয়।

কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশকে সঠিকভাবে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কর্নার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে কিশোর-কিশোরীরা স্বচ্ছন্দে এবং নিঃসংকোচে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবাগুলো গ্রহণ করতে পারবে।

একটি বিষয় মনে রাখা জরুরি- যে সকল কিশোরী বিবাহিত তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য, মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক সেবা গ্রহণ করে আসছে। কিন্তু অবিবাহিত কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য যেমন— বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংক্রান্ত সমস্যাসমূহ নিয়ে সেবা ও পরামর্শ প্রদানের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। কৈশোরবান্ধব স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বর্তমান সরকার অবিবাহিত কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের কার্যক্রম সূচনা করেছে। এই কেন্দ্রের সেবা প্রদানকারীরা কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা প্রদানের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলাতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ১২৭টি সেবাকেন্দ্রে কৈশোরবান্ধব কর্নার স্থাপন করা হয়েছে। এই কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু