,

নতুন চাকরিতে যোগ দেয়ার আগে ৫টি বিষয় জেনে নিন

news-image

অনলাইন ডেস্ক : যে পদে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, সে পদে আপনার দায়দায়িত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। বুঝে নিতে হবে কাজের ধরন ও সম্ভাব্য জটিলতা। নয়তো ভালো মাইনে পেলেও পরে কিন্তু ভোগান্তিতে পড়বেন। মনের বিরুদ্ধে যখন সময় কাটবে, তখন কোনো চাকরিই ভালো লাগবে না।

১. কম্পানির অর্থনৈতিক স্বাস্থ্য:
আপনি নিশ্চয়ই এমনৃ কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান না, যেখানে চাকরি ছাড়তে হবে কম্পানির বেহাল দশার কারণে। তাই কম্পানির অর্থনৈতিক অবস্থা আগেভাগেই জেনে নিন।

২. কম্পানির ব্র্যান্ড ভ্যালু:
বাজারে চাকরিদাতার ব্র্যান্ডের মূল্যমানের ওপর আপনার ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ভর করে। চলতি বাজারের গড় মূল্যমানের চেয়ে কম হলে অদূর ভবিষ্যতেই এখানে ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। তাই প্রতিষ্ঠানের খুঁটি শক্তিশালী না হলে বিপদ।

৩. কাজের পরিবেশ:
কাজের পরিবেশ ও অফিস সংস্কৃতি বিষয়ে ইন্টারভিউয়ের সময়ই ধারণা পাওয়া যায়। আপনি জিজ্ঞাসাও করে নিতে পারেন। কাজের আদর্শ, উদ্যাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্মীদের অংশগ্রহণের পরিবেশ সম্পর্কে জেনে নিন। সাধারণ কর্তৃপক্ষ বিভিন্ন আয়োজনের ছবি ও ভিডিও বা ওয়েবসাইটের মাধ্যমে এগুলো প্রকাশ করে। তবুও আরো বেশি কিছু বুঝে নেওয়াটা জরুরি।

৪. সুবিধাদি:
হিসাব করে দেখুন, কম্পানি যে বেতন ভাতা কিংবা অন্যান্য সুবিধাদি দেবে, এর সঙ্গে বাজারের সামঞ্জস্যতা আছে কি না। কম হলে তা ভালো নয়। আবার খুব বেশি হলেও চিন্তার বিষয়। এও দেখতে হবে, পদোন্নতি মিললে বর্তমান বেতন ভাতার চেয়ে ২৫ থেকে ৫০ শতাংশ বেশি কি না।

৫. ব্যক্তিগত জীবন:
আপনার চাকরিটা এমন হবে, যেখানে ব্যক্তিগত জীবনের সঙ্গে কর্ম জীবনের সংঘাত থাকবে না। যে চাকরি এ দুই জীবনের মধ্যে ঝামেলা পাকিয়ে ফেলে, তাতে যোগ দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে নিন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা