,

মিলিয়ন ডলারের মূল্য বোঝালেন স্টোকস

news-image

স্পোর্টস ডেস্ক : বেন স্টোকসকে তাঁর চাই-ই। পইপই করে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বলে দিয়েছিলেন স্টিভ স্মিথ। বলেছিলেন, ‌‘এর জন্য নিলামে যা যা দরকার, তা-ই করবেন।’ ইংলিশ অলরাউন্ডারের জন্য ব্যাংকের ভল্ট না হোক রেকর্ড ভেঙে ফেলেছিল পুনে সুপারজায়ান্টস। আইপিএলের নিলামে ১৪ কোটি রুপি দাম উঠেছিল তাঁর। ২১ লাখ ৬০ হাজার ডলারের কাছাকাছি দাম ওঠা স্টোকস কাল বোঝালেন, কেন তিনি ‘মিলিয়ন ডলার বেবি’।

গুজরাট লায়নসের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দল যখন ঘোর বিপদে, তখনই যেন ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল স্টোকসের ভেতর থেকে। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে ৫ উইকেটে জেতালেন ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসে। ৭টি চার মেরেছেন, ৬ ছক্কা।

আট ম্যাচে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ সেরা হলেন। প্রতিবারই দলকে জিতিয়েছেন, ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে। এর আগে মূলত বোলিংয়ের জাদু দেখেছে আইপিএল। কাল দলের সবচেয়ে প্রয়োজনের সময় দেখল ব্যাটিংয়ের ঝলকানি। ম্যাচ শেষে অধিনায়ক স্মিথ বলেছেন, ‘ও নিদের দামটা আজ উশুল করে দিল।’

দলে স্টোকসকে পেতে কতটা মরিয়া ছিলেন তাও জানালেন, ‘টি-টোয়েন্টিতে অলরাউন্ডাররা এত মূল্যবান, স্টোকস ব্যাট করে, বল করে, দুর্দান্ত ফিল্ডিংও। আমাদের দলে ও কী দারুণভাবে মানিয়ে গেছে দেখুন, বিশেষ করে মিচেল মার্শ যখন ছিটকে গেল। ওকে পেয়ে আমরা সত্যিই রোমাঞ্চিত। নিলামের আগে মালিকপক্ষকে বলেছিলাম, ওকে দলে নিতে যা যা করতে হয় করুন।’

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে