,

নাবিলার নায়ক আমিন খান

news-image

আমিন খান রূপালি পর্দার চিরতরুণ নায়ক। তবে আজকাল এই অভিনেতাকে চলচ্চিত্রের চেয়ে নাটকে বেশি দেখা যাচ্ছে। আর নাবিলা ছোটপর্দার ব্যস্ততম মুখ। দুই প্রজন্মের এই দুই শিল্পী প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন একটি নাটকে।

সোহেল রানার রচনায় ও তারেক মিয়াজীর পরিচালনায় আমিন খান ও নাবিলা অভিনীত এই নাটকটির নাম ‘বাইক বাহাদুর’। চলতি সপ্তাহে পূবাইলে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

নির্মাতা তারেক মিয়াজী নাটকটি প্রসঙ্গে বলেন, একটি বাইককে কেন্দ্র করে নাটকের গল্প আবর্তিত হয়েছে। তবে এতে রোমান্স, কমেডি সবই দেখতে পাবেন দর্শকরা।

এই নাটকের মাধ্যমে প্রথমবার আমিন খানের সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত নাবিলা। তিনি বলেন, ‘শুটিং করার সময় আমার গায়ে জ্বর ছিল, তারপরও ভীষণ ইনজয় করে কাজ করেছি। আর আমিন খান ভাইয়া আমাকে রোম্যান্টিক সিকোয়েন্সগুলো দৃশ্যধারণের আগে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। সবমিলিয়ে চমৎকার অভিজ্ঞতা হলো তার সঙ্গে কাজ করে।’

নাটকে আমিন খানের নাম বাহাদুর এবং নাবিলার নাম মিলি। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বাইক বাহাদুর’ নাটকটি রয়েছে এখন সম্পাদনার টেবিলে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগির নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে