,

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবসের ছুটি শেষে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দরে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপর স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে মঙ্গলবার সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত ৭টি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অন্তত অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে