বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মেধা ও শারীরিক বিকাশে বড় বাধা প্রযুক্তি

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :আজকের শিশু আগামীর কর্ণধার। একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন সে অনন্ত সম্ভাবনা নিয়ে আসে। আগামীর স্বপ্ন যাদেরকে নিয়ে তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। শিশুরাই জাতি গঠনের মূলভিত্তি। কিন্তু শিশুটি তার সে সম্ভাবনার সঠিক ব্যবহার করতে পারবে কিনা তা অনেকটাই নির্ভর করবে তার পরিবার ও পরিবেশের ওপর। পরিবারের ইতিবাচক পরিবেশ যদি সে পায় তাহলে সে সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আর যদি না পায় তাহলে তার মেধার বিকাশ সেভাবে হয় না বা মেধার বিকাশ বাধাগ্রস্থ হয়।

বর্তমান সময়ে শিশুদের মেধা ও শারীরিক বিকাশ বাধাগ্রস্থ করছে প্রযুক্তি। অতিরিক্ত প্রযুক্তির ব্যবহারের ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যেমন মেধাহীনতা, আচরণে অস্বাভাবিকতা, শারিরীক বিকাশ না ঘটা, লেখাপড়ায় অমনোযোগী, খাবারে অনীহা, রাগ ও আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া, সেই সাথে আছে স্কুল-কলেজের অসন্তোষজনক ফলাফল।

তথ্য প্রযুক্তির এ যুগে শিশুরা প্রুযক্তি ব্যবহার করবে, প্রযুক্তি সম্পর্কে জানবে সেটা স্বাভাবিক। তবে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার তাদের জন্য ভংয়ঙ্কর বিপদ ডেকে আনবে বলে মনে করেন ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জহুরাফ মুনা (এমডি, রেসিডেন্ট)।

তিনি বলেন, ‌‘আমাদের দেশের অনেক বাবা-মা’ই চাকরি করেন। সে ক্ষেত্রে তিনি তার সন্তানকে বাসায় রেখে আসেন। যাদের কাছে রেখে আসেন তারা সব সময় তো আর খেয়াল রাখে না। হয়তো দেখা যায় মাঝে মাঝে টেলিভিশনের সামনে বসিয়ে রাখেন। এতে বাচ্চার সাথে তাদের যোগাযোগ কম হয়। যার কারণে বাচ্চারা ঠিক ভাবে কথা বলতে পারে না।’

এ ক্ষেত্রে মেধার বিকাশ বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি তাদের ভাষা শিক্ষাতেও সমস্যা দেখা দেয়। যার কারণে আমাদের সন্তানরা আজ কাল মিশ্র ভাষা ব্যবহার করছে। কারণ হিসেবে এ বিশেষজ্ঞ বলেন, ‘শিশুরা বাসায় সারাদিন হিন্দি ও ইংলিশ কার্টুন দেখে। কিন্তু তারা তাদের পরিবারের কাছ থেকে শুনে বাংলা ভাষা। এতে করে তারা কনফিউসজড হয়ে যায় যে কোনটা তাদের মাতৃভাষা। কোন ভাষাটা তাদের শেখা উচিত। যার কারনে তারা মিশ্রভাষা শিখে এবং পরবর্তীতে তা প্রায়োগ করে।’

রাজধানী ঢাকায় প্রায় দুই কোটিরও বেশি মানুষের বসবাস। কিন্তু নেই পর্যাপত পরিমাণ খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র। যার কারণে ঘরের মধ্যে সময় কাটে অধিকাংশ শিশুদের। এ সময় তারা মোবাইল, ট্যাব, কম্পিউটার, গেমিং, ফেসবুক ও ইউটিউবের মত প্রযুক্তিতে পড়ে থাকে। আর এই গৃহবন্দী অবস্থার কারণে বাধাগ্রস্ত হয় শিশুর শারীরিক ও মানিসিক বিকাশ।

ডাক্তার জহুরাফ মুনা বলেন, ‘একজন শিশু যখন সারাদিন এ সবের মাঝে ডুবে থাকবে, তখন সে খাওয়া দাওয়া ভুলে এগুলাই করবে। এতে করে মেধা ও শারিরীক বিকাশটা প্রচন্ড রকমের বাধায় পড়ে।’ এ ব্যাপারে বিশেষজ্ঞ বলনে, ‘আপনার সন্তান যখন মাঠ যেতে পারবে না, তখন সে বাসায় বসে থাকবে। ভিডিও গেমস খেলবে, টিভি দেখবে। এতে তার শারীরিক বিকাশ ধীরেও হতে পারে আবার স্বাভাবিকভাবেও হতে পারে। কিন্তু সে যদি লাফালাফি-দৌড়াদোড়ি কিংবা খেলাধুলা করত তাহলে তার শরীরে রক্ত সঞ্চালন হত। তার হাত-পা শক্ত হত। পেশি শক্ত হত। কিন্তু টিভি আর ভিডিও গেমস খেললে সেটা সম্ভব নয়।’

‘এ যুগের বাচ্চাদের বাহিরে কম যেতে দেওয়া হয়। ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। তারা যদি মানুষের সাথে না মিশে তাহলে তারা শিখবে কি করে। প্রযুক্তি ব্যবহার করলে তারা হয়তো সেটা সম্পর্কে জানবে। কিন্তু মানবতা কি তা বুঝতে পারবে না। মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে না। মানুষের সাথে সমাজের সাথে চলতে পারবে না। অতিরিক্ত প্রযুক্তি তাদের মেধাকে আটকে রাখে। তাদের এক কেন্দ্রীক করে রাখে।’ বললেন তিনি।

তাই ডাক্তার জহুরাফ মুনা মনে করেন, প্রযুক্তি অবশ্যই ব্যবহার করতে হবে তবে সেটা যেন সীমানার ভেতরে থাকে। শিশুদের খেলাধুরার সুযোগ করে দিতে হবে। মানুষের সাথে মেশার সুযোগ করে দিতে হবে। তাহলে তারা আগামী দিনে দেশ পরিচালনায় অগ্রগামী ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু