,

সুস্থ থাকতে করণীয়

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :মানুষ রোগাক্রান্ত হলে সারিয়ে তোলে ‘ইমিউন সিস্টেম’ বা রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউন সিস্টেম ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু দেহে প্রবেশে বাধা দেয়। তবে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে তুলতে পারে আপনার ভূমিকা—

ভিটামিন ডি-তে মনোযোগ দিন
এই ভিটামিন সব সময়ই হাড়কে শক্তিশালী করে। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, দেহে সঠিক পরিমাণ ভিটামিন ডি থাকা জরুরি। এতে ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার রোগ, এমনকি ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায়। যথেষ্ট পরিমাণ ভিটমিন ডি থাকা অদম্য রোগ প্রতিরোধ ব্যবস্থার লক্ষণ প্রকাশ করে। এ উপাদানের সবচেয়ে বড় উৎস সূর্য। এ ছাড়া মাশরুম, ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছে এই ভিটামিন মেলে।

রসুনের সহযোগিতা
পুরনো আমল থেকেই সুপারফুড হিসেবে সুপরিচিত রসুন। এর আরেকটি গুণ হলো, আপনার দেহের রোগ সামলানোর ক্ষমতা বৃদ্ধি করবে। এর সঙ্গে অন্যান্য সমস্যায়ও সমাধান হিসেবে কাজ করে রসুন।

গ্রিন টি পান করুন
ইমিউন সিস্টেমকে সুষ্ঠুভাবে ঢেলে সাজাতে হার্বাল চায়ের তুলনা নেই। জরাগ্রস্ত অবস্থা থেকে দ্রুত সেরে উঠতে গ্রিন টি বেশ কাজের হয়ে ওঠে। নিয়মিত এই চা পান করুন। সুফল দ্রুতই বুঝতে পারবেন।

যথেষ্ট বিশ্রাম নিন
দেহের সুস্থতা ও রোগ প্রতিরোধী ব্যবস্থাকে অটুট রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। বিশেষ করে রাতের ঘুম খুবই জরুরি। এতে কোষগুলো বল ফিরে পায় আর ইমিউন সিস্টেমও দুর্বল থাকে না।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা