,

দুর্ঘটনায় হঠাৎ দাঁত পড়ে গেলে যা করণীয়

news-image

অনলাইন ডেস্ক : অযত্ন-অবহেলায় অনেক সময় দাঁত ভঙ্গুর হয়ে যেতে পারে। সামান্য কারনে এসব দাঁত ভেঙ্গে যেতে পারে। এছাড়া আঘাতের কারনেও দাঁত ভেঙ্গে যেতে পারে। আমাদের দেশে আঘাতজনিত দাঁত পড়ার কয়েকটি প্রচলিত কারন হচ্ছে- টিউবওয়েলের হাতল থেকে হাত পিছলে পড়ে যাওয়া, দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া, ব্যাট বা বলের আঘাত কিংবা সড়ক দুর্ঘটনা। তবে দাঁত পড়ে বিচলিত হওয়া যাবে না। সঠিক নিয়মে দাঁতটি সংরক্ষণ ও দ্রুত চিকিৎসকের কাছে গেলে আপনি সেই দাঁতই আগের স্থানে বসাতে পারবেন। এজন্য হঠাৎ দাঁত পড়ে গেলে যা করণীয়-
১. পড়ে যাওয়া দাঁতটি খুঁজে বের করতে হবে।

২. খুঁজে পাবার পর দাঁতের শিকড়ের গায়ে হাত দেয়া যাবে না।

৩. দাঁতের উপরের সাদা অংশকে ক্রাউন বলে। এই অংশটা ধরতে হবে।

৪. দাঁতটিতে ময়লা লেগে গেলে তা ধোয়ার জন্য একটি বাটিতে নরমাল স্যালাইন অথবা দুধ নিতে হবে। এরপর তার মধ্যে দাঁতটি রেখে পরিস্কার করার চেষ্টা করতে হবে।

৫. কোনো কিছু দিয়ে দাঁতের গায়ে লেগে থাকা ময়লা মোছা যাবে না।

৬. সাধারণ পানি দিয়েও পড়ে যাওয়া দাঁত ধোয়া যাবে না।

৭. পরিষ্কার করার পর দাঁতের ক্রাউন অংশটি ধরে মুখের মধ্যে চোয়ালের জায়গামত বসিয়ে দিতে হবে। অর্থাৎপূর্বে যেখানে ছিল সেখানে। এরপর কামড় দিয়ে আলতো চাপে তা ধরে রাখতে হবে।

৮. এই কাজটি নিজে না করতে পারলে কিংবা জটিলতা অনুভব করলে খুব দ্রুত দন্ত চিতিৎসকের শরণাপন্ন হতে হবে। এ সময় দাঁতটিকে রোগীর মুখের লালা, নরমাল স্যালাইন বা দুধের মধ্যে রেখে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

৯. মনে রাখতে হবে, পড়ে যাওয়া দাঁত যত বেশি সময় ধরে মুখের বাহিরে থাকবে ততই তার ঠিক থাকার সম্ভাবনা কমতে থাকবে। তাই দ্রুত চিকিৎসকের কাছে দাঁতটি নিয়ে যান।

১০. সাধারণত এক ঘন্টার মধ্যেই যদি চিকিৎসকের সহায়তায় দাঁতটিকে তার পূর্বের যায়গায় বসিয়ে দেয়া যায় তবে তা ঠিক হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা