,

বড় জয়ে শীর্ষে কলকাতা

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে প্রথমে ব্যাট করে রাইজিং পুনে সুপারজায়ান্ট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

এ জয়ের ফলে ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বুধবার রাতে ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ রানে নারিনকে হারায় কলকাতা। আজ নারিন ১১ বলে ৩ চারে ১৬ রান করে রান আউটের খড়গে পা দিয়ে ফিরে যান। দ্বিতীয় উইকেটে গৌতম গাম্ভীর ও রবীন উথাপ্পা পুনের বোলারদের কড়াভাবে শাসন করেন। বলতে গেলে বেধড়ক পেটান। ১৪.১ ওভারে ১১.১৫ গড়ে ১৫৮ রানের জুটি গড়ে বড় জয়ের ক্ষেত্র তৈরি করে দিয়ে যান তারা দুজন।

দলীয় ১৭৮ রানের মাথায় উথাপ্পা আউট হয়ে যান। যাওয়ার আগে ৪৭ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলে যান। যেখানে ৭টি চারের পাশাপাশি ৬টি ছক্কার মারও ছিল। ১৭৯ রানে ফিরে যান গাম্ভীরও। ৬টি চার ও ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬২ রান। এরপর ডোয়াইন ব্রাভো ও মানিশ পান্ডে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার আগে রাইজিং পুনে সুপারজায়ান্টের ১৮২ রানের ইনিংসে অধিনায়ক স্টিভেন স্মিথ ৩৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫১ রান করেন। ৪৬টি রান করেন আজিঙ্কা রাহানে। ৩৮ রান আসে রাহুল ত্রিপাথির ব্যাট থেকে। এ ছাড়া ১১ বলে ২৩ রান করেন মাহেন্দ্র সিং ধোনি। বল হাতে কলকাতার কুলদীপ যাদব ২টি উইকেট নেন।

৮৭ রানের নজরকাড়া ইনিংস খেলে ম্যাচসেরা হন রবীন উথাপ্পা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা