বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্পত্য জীবনে যৌনতার প্রতি অনীহা?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :এক তরুণী চিকিৎসকের চেম্বারে বিরস বদনে বসে রয়েছেন। ভাবছেন, আমার নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। হয়তো ক্যান্সার, থাইরয়েডের সমস্যা বা দেহের হরমোন সংক্রান্ত হওয়ার সমস্যা। বয়স মাত্র ২৫ বছর, গতবছর বিয়ে হয়েছে। অথচ একটি দিনের জন্যেও স্বামীর সঙ্গে সহবাস করেননি তিনি। সত্যিকার অর্থে তাঁর মন টানেনি। সম্প্রতি একটি স্বাস্থ্য সংক্রান্ত ম্যাগাজিনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তারই একটা ঝলক রইল এখানে-

অন্য কাউকে যে ভালোবাসতেন, তাই স্বামীকে মেনে নিতে মন চাইছে না এমন কিছু নয়। যৌনতার প্রতি আগ্রহ মানুষের সহজাত শারীরবৃত্তিয় প্রক্রিয়া। কিন্তু তাঁর আগ্রহ একদমই নেই। তাই চিকিৎসকের কাছে আসা। অবশেষে রিপোর্ট এল। কোনও সমস্যাই নেই। তাঁর সমস্যা হলো ‘লো সেক্স ড্রাইভ’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যৌনতার প্রতি অনাসক্তি। সুস্থ হতে থেরাপিস্টের প্রয়োজন। পরে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন তিনি। এখন ভালো আছেন।

এখানে পাঁচটি কারণের উল্লেখ করা হলো যার জন্য যৌনতার প্রতি অনাসক্তি আসতে পারে।
১. খিটখিটে মেজাজ
যৌন আকাঙ্খাকে নষ্ট করে দিতে রাগই যথেষ্ট। আর এমন মনোভাব নিয়ে কার সেক্সের দিকে মন মজে? স্বামী-স্ত্রীর প্রতি বিরূপ মনোভাব থাকলে তা দূর করুন। মন-মেজাজ ঠিক করুন।

২. নিজের ওপর নিয়ন্ত্রণ
কেউ যৌনতা উপভোগে নিয়ন্ত্রণ রাখতে চান না। আর এ ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজনও নেই। আপনি যখন নিয়ন্ত্রণে থাকতে চান তখন এর প্রতি আগ্রহ কমে যাবে। তাই এ বিষয়ে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন নেই। হয়তো সন্তান নেওয়ার ক্ষেত্রে ভিন্ন ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু এর প্রতি ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলে নিয়ন্ত্রণ আনার প্রয়োজন নেই।

৩. আপনাদের আন্তঃযোগাযোগ নেই
স্বামী ও স্ত্রীর মধ্যে যোগাযোগের সময় যদি হয় সন্তানদের ঘুম পাড়ানোর পর বা বাড়ির সব কাজ শেষের পর, তবে যৌনতার প্রতি অনীহা তৈরি হতে বাধ্য। এভাবে দুজনের যোগাযোগ থাকে না। প্রতিদিনের কাজকে এভাবে নিজেদের সমস্যার কারণ করে তুলবেন না।

৪. পার্টনারের প্রতি আকর্ষণ বোধ করেন না
সম্ভবত তাঁর প্রতি আপনার আকর্ষণ কাজ করে না। কিন্তু এ নিয়ে ফ্যান্টাসিতে ভোগাটা বোকামি। তাকে অন্য দৃষ্টিভঙ্গীতে দেখুন। আপনারা দুজন জন্ম-জন্মান্তরের বাঁধনে আবদ্ধ। দুজনের প্রতি দুজনের ভালোবাসা থাকলে দৈহিক আকর্ষণও বোধ হবে।

৫. বিষন্নতায় ভুগছেন?
বিষন্নতা মানসিক সমস্যার গভীর একটি স্তর। বিষন্নতায় ভুগলে কিছুই ভালো লাগে না। যৌনতার প্রতি আগ্রহ হারাবেন। অথচ এ কাজটি বিষন্নতা দূর করে দিতে পারে। বিষন্নতা দূরীকরণের জন্য একটু মুক্ত বাতাসে ঘুরে আসুন, শপিং করে আসুন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু