,

ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব

news-image

অনলাইন ডেস্ক : ত্বকের যত্নে প্রয়োজন পড়ে নিয়মিত স্ক্রাবিংয়ের। স্ক্রাব করলে মুখের মরা চামড়া পরিষ্কার হয়, লোমকূপ থেকে ময়লা দূর হয়, এতে করে ত্বক আগের তুলনায় অনেক বেশি কোমল হয়। এটি ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস থেকে শুরু করে ব্রণ আর রিংকেলস নিরাময়ে ও বেশ কার্যকরী। বাজারে বিভিন্ন ব্রান্ডের ফেসিয়াল স্ক্রাব পাওয়া যায়। তবে সেগুলোতে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই যায়। তাই ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক উপায়ে ঘরেই তৈরি করুন স্ক্রাব।
একটি বাটিতে টকদই নিন। আস্তে আস্তে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন। দই ত্বকের রক্ত চলাচল ত্বরান্বিত করে। ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। চাইলে দইয়ের সাথে কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন।

দেড় চা চামচ দারচিনি গুঁড়ো নিন। তাতে এক টেবিল চামচ মধু দিন। মিক্স করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত একটি ঘন পেস্ট তৈরি হয়। পেস্ট করার পর তা পরিষ্কার হাত দিয়ে সার্কুলার মুভমেন্টে আস্তে আস্তে মুখে লাগান। লাগানো হয়ে গেলে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

একটি পরিষ্কার পাত্রে এক চা চামচ নারিকেল তেল নিন। তাতে এক চা চামচ চিনি নিন। নেড়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করুন। এতে আধ চা চামচ কিংবা কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগান। আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই অয়েল বেসড স্ক্রাবটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী। নারিকেল তেল ব্যবহার করতে না চাইলে অলিভ অয়েল নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১