,

গরমে যেসব পোশাকে আরাম সবচেয়ে বেশি

news-image

অনলাইন ডেস্ক : গরমের তাপ আর সহ্য হয় না। তাই পরিবার প্রিয়জনের সঙ্গে সমুদ্র সৈকতের খোঁজে বেড়িয়ে পড়তেই পারেন। তবে ঘুরতে যাওয়ার আগে সঙ্গে নিতে হবে এমন পোশাক যা ফ্যাশনেবল্ ও আরামদায়ক। রোদকে পরোয়া না করে ছুটির আনন্দ নিন চুটিয়ে। ঘুরতে যাওয়ার আগে কী কী সঙ্গে রাখবেন, তার জন্য রইল কিছু টিপস্ –

একজোড়া শর্টস্ : এই সময় ঘুরতে যাওয়ার আগে সঙ্গে রাখুন একজোড়া শর্টস। এসবই দেবে কুল লুকস্। সেইসঙ্গে এই গরমেও আরামদায়ক পোশাক পেয়ে যেতে পারেন। বিশেষ করে ছুটি কাটাতে গিয়ে ফুরফুরে থাকতে পারবেন। শর্টসে্র সঙ্গে বেছে নিতে পারেন মানানসই অ্যাক্সেসারিজ়।

উজ্জ্বল রং : ছুটি কাটাতে গিয়েও ফ্যাশনের কথা ভুললে চলবে না। নিজের স্টাইল স্টেটমেন্ট বজায় রাখতে সঙ্গে নিতে পারেন হালকা ও উজ্জ্বল রঙের পোশাক। সাদা, হালকা হলুদ, গোলাপি, কমলা ও ক্রিম রঙের পোশাক বেছে নিতে পারেন।

পোশাকের প্রিন্ট : রোদ এড়াতে পরতে পারেন নানা স্ট্রাইপের পোশাক। বিশেষ করে ফ্লোরাল প্রিন্টের পোশাক এই হট সিজ়নের জন্য একেবারে পারফেক্ট।

টি-শার্ট : বেশি মোটা বা শরীর ঢাকা পোশাক গরমকালে একেবারেই পরতে ইচ্ছে করে না। তার উপর ছুটি কাটাতে গিয়ে তা একেবারেই চলে না। শর্টস্ পরুন বা জিন্স, সঙ্গে পরতে পারেন ফ্যাশনেবল্ টি-শার্ট।

বয়ফ্রেন্ড জিন্স : গরমকালে হালকাফুলকা থাকতে মেয়েদের জন্য সেরা হল বয়ফ্রেন্ড জিন্স। তা শুধু আরামদায়কই নয়, আপনাকে দেবে কুল লুকস্।

সুইমওয়্যার : সমুদ্র সৈকতে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে হলে এক জোড়া সুইমওয়্যার রাখা মাস্ট। সেই সঙ্গে সানগ্লাসটিও সঙ্গে করে নিতে হবে।

ফ্ল্যাট জুতো : ঘুরতে যাওয়ার জন্য ফ্ল্যাট জুতোই সেরা। আরামদায়কও বটে। ফ্ল্যাট জুতো পরে ভালো ঘোরা যায়। ছুটি কাটাতে গিয়ে যদি আনন্দটাই মাটি হয়ে যায়! তাই আরামদায়ক হবে এমন কিছু বেছে নেওয়া ভালো।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা