,

গর্ভবতী মায়ের মন খারাপ করলে, ভবিষ্যতে সন্তান নিয়ে ঝামেলা বাড়বে

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :গর্ভবতী মা কেমন আছেন? সন্তান যখন গর্ভে, তখন মায়ের মন খারাপ থাকলে কিন্ত্ত বড় বিপদ অপেক্ষা করছে৷ সন্তানের বড়ো হওয়ার সময় নিয়ে হবে বাড়তি ঝক্কি৷ ভুগতে হবে সারা জীবন৷ কারণ মায়ের মন ভালো না থাকলে, পেটের ভিতরে সন্তানও ভালো থাকে না৷

মায়ের কষ্ট হলে, সন্তানও মনো কষ্টে ভোগে৷ শুধু তাই নয়, জন্মের পর সেই সন্তানের লাগাতার অন্তঃসত্ত্বা থাকাকালিন মায়ের মনের হালের উপরই নির্ভর করে সদ্যোজাতের ভবিষ্যতের সুস্থতা এবং মসৃণভাবে বড় হওয়া৷

বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজের প্রাক্তনী শশাঙ্ক ক্রালেটি ও তাঁর দলবল মার্কিন মুলুকে এ নিয়ে যুগান্তকারী গবেষণা করেছেন৷ বর্তমানে তিনি কর্মরত ইউনিভার্সিটি কলেজ অফ আরকানসাস ফর মেডিক্যাল সায়ন্স-এ৷ সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড প্রিভেনটিভ মেডিসিনের প্রোগ্রাম ডিরেক্টর৷

তিনি এবং তাঁর সহ গবেষকরা ১১ বছর ধরে ১৮৪৪টি পরিবারকে নিয়ে গবেষণা চালিয়েছেন৷ সেখানে গবেষকরা প্রত্যেক পরিবারের গর্ভবতী মায়েদের নথিভুক্ত করেছেন৷ সন্তান হওয়ার আগে অবধি মায়েদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে নিয়মিত৷ তাঁদের সন্তান জন্মানোর পর ১১ বছর ধরে নিয়মিত পরীক্ষা করা হয়েছে৷ সব তথ্য মূল্যায়ন হয়েছে৷ এরপরই গবেষকরা ওই অমোঘ সিদ্ধান্তে পৌঁছন৷

গবেষণাপত্র প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, আদর্শ বিধি হল গর্ভবতী মায়েদেরর মন খারাপ আছে কিনা তা নিয়মিত যাচাই করা জরুরি৷ সামান্য মানসিক অবসাদের চিহ্ন নজরে এলেই তা মেরামতি করা জরুরি৷ এতে ভবিষ্যতে সুস্থ সদ্যোজাতের জন্মই নিশ্চিত করা যায়৷ গবেষকরা দাবি করেছেন যে, অধিকাংশ ক্ষেত্রেই সামান্য মানসিক অবসাদ থাকা মায়েদের সন্তানদের ভবিষ্যতে বাড়বাড়ন্ত ক্ষতিগ্রস্ত হতে দেখা গিয়েছে৷ অভিভাকদের সন্তানদের নানান সমস্যা নিয়ে ভুগতে হয়েছে৷ কিন্ত্ত যে মায়েদের মানসিক অবসাদ চিহ্নিত হওয়ার পর দ্রুত নিরাময় হয়েছে, ওই মায়েদের সন্তানদের ক্ষেত্রে তেমন কোনও সমস্যা ছিল না৷

ইতিমধ্যে এই গবেষণার ফলাফলে প্রবল সাড়া পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ এমনকি ভারতেও শিশু ও প্রসূতি বিশেষজ্ঞরা এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন৷ সকলের মত, ভারতের মতো দেশে এই গবেষণার ফলাফল আরও নিবিঢ়ভাবে কাজে লাগানো জরুরি৷ এতে দেশের ভবিষ্যতে প্রজন্মকে সুস্থ জীবন সুনিশ্চিত করা সম্ভব হবে৷

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা