,

আপনি কি জানেন কলা খেলে কি হয়?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :কলা৷ সারাবছরই পাওয়া যায় এই ফল৷ সহজলভ্য, দামের দিক থেকেও ঠিকঠাক এই ফল খেলে কিন্তু আপনার লাভই লাভ৷ কেন জানেন? কারণ চটজলদি অনেক বেশি পুষ্টি আপনি পেতে পারেন এই কলা থেকে৷ কলা খেতে অসুবিধা না থাকলে অবশ্যই আপনার খাবারের তালিকায় একটি অন্তত কলা রাখুন৷ নিচে থাকল কারণগুলি-

১) কলায় থাকে প্রধানত সুক্রোজ, ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, যা শরীরে শক্তির জোগান দেয়৷ দিনের শুরুতে একটি কলা কিন্তু হতে পারে আপনার সারাদিনের বন্ধু।

২) কে না জানে কলায় থাকে প্রচুর আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে কলা সাহায্য করে, ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর হয়।

৩) কলা পাকস্থলির অম্লতা কমাতে সাহায্য করে, পাশাপাশি এতে উচ্চমাত্রায় ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যও দূর করে।

৪) কলার মধ্যে রয়েছে প্রোটিয়েজ ইনহিবিটর যা পাকস্থলীর ব্যাকটেরিয়া (হেলিকোব্যাকটার পাইলোরি) নির্মূলে সহায়তা করে, এই ব্যাকটেরিয়া পাকস্থলীর আলসারের প্রাথমিক কারণ বলে মনে করা হয়৷

৫) কলায় থাকে ভরপুর পটাশিয়াম৷ একটি মাঝারি আকৃতির কলায় পটাশিয়াম থাকে প্রায় ৪০০ মিলিগ্রাম। এই উচ্চ মাত্রার পটাশিয়াম ও স্বল্প মাত্রার সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্ট অ্যাটাক ও হঠাৎ স্ট্রোকের প্রবণতাও প্রতিরোধ করে। পটাশিয়াম আপনার হার্টবিট ঠিক রাখে। অক্সিজেন মস্তিষ্কে নিয়মিত পৌঁছে দেয়, শরীরে জলের ভারসাম্য বজায় রাখে।

৬) কলায় বিদ্যমান বি৬, বি১২, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে। সুতরাং, ধূমপান ছেড়ে দেবার জন্য কলার জুড়ি নেই।

৭) কলায় থাকে ট্রিপটোফ্যান নামক প্রোটিন, যা শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয়। সেরোটোনিনের প্রভাবে মুড ভালো হয়ে উঠতে পারে৷

তাই আর কোনও ভাবনা-চিম্তা নয়৷ সুস্থ থাকতে একটি কলা কিন্তু মাস্ট৷

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা