,

পুরুষের সৌন্দর্যই নারীর প্রথম চাওয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : শুধু পুরুষই নন, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারীরা প্রাধান্য দিচ্ছেন চোখের ভালো লাগাকে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় পুরুষের বুদ্ধিমত্তা ও ভদ্রতা এই গুণ নয় বরং তাদের সৌন্দর্য্য এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেসব পুরুষ বেশি আকর্ষণীয় তাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগ্রহ তাদের বেশি।

যুক্তরাষ্ট্রের ইস্টার্ন কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ম্যাডেলিন জানান, আকর্ষণীয় না এমন পুরুষ নারীদের কাছে গ্রহণযোগ্যতা পায় না। তবে এই শর্ত আধুনিক নারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

মা ও মেয়েদের ওপর গবেষণা করে দেখা গেছে যে, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মা চেহারার থেকে বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিচ্ছেন বেশি। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে জীবনসঙ্গী নির্বাচনে দেখা গেছে আকর্ষণীয় চেহারাকে ‍গুরুত্ব দিচ্ছে।
ম্যাডেলিন জানান, সঙ্গী পছন্দের ক্ষেত্রে মা ও মেয়ের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। বাবা-মা ও মেয়ে একজন পুরুষের মধ্যে সম্মানবোধ ও বন্ধুত্বপূর্ণ আচরণকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু মেয়ের ক্ষেত্রে পুরুষের মধ্যে ন্যূনতম যোগ্যতা হিসেবে আকর্ষণীয় চেহারা বেছে নিচ্ছেন।

যখন নারীদের কাছে পুরুষের সকল গুণ উপস্থাপন করা হচ্ছে তখন তারা সৌন্দর্য্যকে প্রথমে বেছে নিচ্ছেন বলে জানান গবেষকরা। এই গবেষণায়ে আরো জানা যায় যে সুদর্শন পুরুষের প্রোফাইল অন্যান্য পুরুষের তুলনায় বেশি গুরুত্ব পায়।

যদি কোনও পুরুষ সুদর্শন না হন, তার মধ্যে অন্য গুণ থাকলেও সম্পর্ক তৈরির ক্ষেত্রে মা ও মেয়ে উভয়ে তেমন গুরুত্ব দিচ্ছেন না। গবেষকরা জানান, সর্বশেষ আমরা বলতে চাই সম্পর্ক তৈরির ক্ষেত্রে পুরুষের মধ্যেও ন্যূনতম সৌন্দর্য্য থাকতে হবে। সূত্র:হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে