,

ছেলেদের পছন্দ মদ-ফুটবলে, মেয়েদের গল্পে

news-image

অনলাইন ডেস্ক : বন্ধুরা একত্রিত হচ্ছেন। ছবিটা ভাবলেই পুরুষদের মনে যে চিন্তা ভেসে ওঠে, সেটা হল কতটা মদ্যপান করবেন। আর মহিলারা ভাবেন কী কী গল্প করবেন বন্ধুদের সঙ্গে। এমনই দাবি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। বন্ধুদের সঙ্গে দেখা হলে কী নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত থাকেন পুরুষ ও মহিলারা, সেটা নিয়ে বিশ্ব জুড়ে একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা।
তাতেই উঠে এসেছে সেই তথ্য।

গবেষকদের দাবি, বন্ধুদের সঙ্গে আড্ডায় মদ্যপানের চিন্তা এবং পরিকল্পনাই ঘোরে পুরুষদের মাথায়। এরপরেই যে জিনিসটা নিয়ে তাঁরা সবচেয়ে বেশি আলোচনা করতে ভালবাসেন, সেটা হল ফুটবল!‌ শুধু তাই নয়, সমীক্ষায় এ–ও দেখা গেছে মদ্যপানের সময় পুরুষরা কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেও পছন্দ করেন না। এবং এই সময় পুরুষরা হাসেনও বেশি।

মহিলারা মদ্যপান নিয়ে অতটা উৎসাহিত নন। তাঁরা পছন্দ করেন বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে। তার মধ্যে সবচেয়ে বেশি থাকে ফিল্ম বা সঙ্গীত জগতের তারকাদের নিয়ে আলোচনা। ‘‌জার্নাল বিহেভিয়ার রিসার্চ অ্যান্ড থেরাপি’‌ পত্রিকায় ছাপা হয়েছে এই তথ্য।

গবেষক দলের প্রধান ড.‌ মাইকেল সায়েট বলেছেন, ‘‌অনেকেই মনে করেন, পুরুষেরা আড্ডায় সুন্দরী মহিলাদের নিয়ে প্রচুর আলোচনা করেন। এই ধারণা ঠিক নয়। আলোচনা হয় ঠিকই। তবে যতটা ভাবা হয় অতটাও নয়।’‌

এই প্রসঙ্গে ইলিওনোস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মন্তব্য, ‘‌মহিলাদের নিয়ে পুরুষরা চিন্তা করেন ঠিকই। তবে সেই চিন্তা একা থাকলেই বাড়ে। দলবদ্ধ ভাবে থাকার সময় সাধারণত এ সব চিন্তা নিয়ে খুব একটা কেউ মাথা ঘামান না।’‌

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা