,

হাত-পা ঘামা নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায়

news-image

অনলাইন ডেস্ক : শুধু শীতে নয়, গরমকালেও অনেকের হাত-পা ঘামে। এই অস্বস্তিকর অবস্থা প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, বেইকিং সোডা, আলু, গোলাপ জল বা ঠাণ্ডা পানি হতে পারে এই অবস্থা উত্তরণের প্রাকৃতিক উপায়।

বেইকিং সোডা: রয়েছে ক্ষারীয় উপাদান। এটি হাত ও পা ঘামার সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে।

গরম পানিতে দুতিন টেবিল-চামচ বেইকিং সোডা মিশিয়ে তাতে ২০ থেকে ৩০ মিনিট হাত ও পা ডুবিয়ে রাখুন। পানির ভেতরে সোডা দিয়ে হাত ও পা ঘষতে থাকুন। পরে হাত পা মুছে ফেলুন।

গোলাপ জল: যে কোনো দোকান থেকে প্রাকৃতিক গোলাপ জল কিনে নিতে পারেন অথবা নিজে গোলাপের পাপড়ি ফুটিয়ে গোলাপ জল তৈরি করে ছেঁকে নিন।

তুলার সাহায্যে গোলাপ জল নিয়ে হাত ও পায়ের তালুতে লাগান। এটি ত্বকে শীতল প্রভাব সৃষ্টি করে।

ঠাণ্ডা পানি: প্রতিদিন ঠাণ্ডা পানিতে ১৫ থেকে ২০ মিনিট হাত-পা ডুবিয়ে রাখুন। এই সমস্যার জন্য খুব ভালো কাজ করে।

ভুট্টার গুঁড়া বা ট্যালকম পাউডার: দুটাই ত্বক রাখে শুষ্ক। হাত ও পায়ে ট্যালকম পাউডার ব্যবহার করুন। চেষ্টা করুন সুগন্ধি ছাড়া পাউডার ব্যবহার করতে। কারণ এটি বেশি ভালো ও প্রাকৃতিক। তাছাড়া গন্ধ ছাড়া পাউডার ঘন ঘন ব্যবহারের জন্য নিরাপদ।

লেবু: হাত-পা ঘামার সমস্যা দূর করতে তিনভাবে কাজ করে।

– লেবু ও কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। এই পাউডার হাত ও পায়ের তালুতে লাগান। এই গুঁড়া বায়ু রুদ্ধ পাত্রে সংরক্ষণ করুন।
লকোহলের সঙ্গে লেবুর রস মিশিয়ে হাতে ঘষুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

– লবণ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে হাতে ঘষুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

টি-ব্যাগ: লিকার চায়ের অ্যান্টিপার্সপিরান্ট উপাদান হাত-পা ঘামার সমস্যায় কাজে লাগে। প্রতিদিন ঘর্মাক্ত হাতে টি-ব্যাগ নিয়ে কয়েক মিনিট রেখে দিন।

এছাড়া তিন-চারটি টি-ব্যাগ গরম পানিতে দিয়ে তাতে ৩০ মিনিট হাত ও পা ডুবিয়ে রাখতে পারেন।

অ্যাপল সাইডার ভিনিগার: হাত ও পায়ে এই ভিনিগার লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ছিদ্রকে দৃঢ় রাখে ফলে ঘাম কম হয়।

চন্দনগুঁড়া: প্রাচীনকালে মানুষ চন্দন কাঠের মিশ্রণ ব্যবহার করত কপাল ঠাণ্ডা রাখার জন্য। চন্দনের গুঁড়া ঘাম কমায় বলে বেশ পরিচিত। তাই হাত-পায়ের ঘাম কমাতে এটি বেশ কার্যকর।

লেবুর রস বা গোলাপ জলের সঙ্গে চন্দন মিশিয়ে ঘামের উপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

টমেটোর রস: প্রতিদিন পান করুন অথবা হাত ও পা ভিজিয়ে রাখুন। টমেটোর রসে আছে সোডিয়াম, যা হাত পায়ের তালু শুষ্ক রাখে।

আলু: কয়েক টুকরা আলু ঘর্মাক্ত হাত ও পায়ে ঘষুন। আলুর রস শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন।

এছাড়া মনে রাখতে হবে-
* অতিরিক্ত মসলাদার ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
* ক্যাফেইন সমৃদ্ধ পানীয় পরিহার করুন।
* পেট্রোলিয়াম জেলি সমৃদ্ধ ক্রিম হাত-পায়ে ব্যবহার করবেন না।
* মোজা কখনও না ধুয়ে পরবেন না।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা