,

জেনে নিন পারফেক্ট কোল্ড কফির রেসিপিটি

news-image

অনলাইন ডেস্ক : বাইরে চৈত্রের গা জ্বালানো রোদ। এই গরমে প্রাণ জুড়াতে পান করতে পারেন কোল্ড কফি। কফি শপে গেলে অনেকেই এই পানীয়টি অর্ডার করে থাকেন। অনেকে ঘরে তৈরি করেন কোল্ড কফি কিন্তু কফি শপের মতো পারফেক্ট স্বাদ তৈরি হয় না। আজ থেকে আপনিও তৈরি করে নিতে পারবেন পারফেক্ট কোল্ড কফি। কীভাবে? জেনে নিন এর রেসিপিটি।
উপকরণ:
৪ টেবিল চা চামচ কফি পাউডার

৪ কাপ ঠাণ্ডা ফুল ফ্যাট দুধ

৩/৪ কাপ চিনি গুঁড়ো

৪ চা চামচ চকলেট সস

সাজানোর জন্য আরো কিছুটা চকলেট সস

প্রণালী:
১। প্রথমে একটি পাত্রে কফির পাউডার এবং ২ টেবিল চামচ কুসুম গরম পানি মিশিয়ে নিন।

২। এবার দুধ, কফি, চিনি এবং আইস কিউব দিয়ে দিন। সবগুলো উপাদান ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। আপনি চাইলে এতে বরফ কুচি দিয়ে ব্লেন্ড করতে পারেন। ফেনা ওঠা মিশ্রণ তৈরি হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিন।

৩। এবার একটি লম্বা গ্লাসের ভেতরের দিকে এক চা চামচ চকলেট সস মাখিয়ে দিন। গ্লাসের নিচে আরেক চা চামচ চকলেট সস দিন।

৪। কফির মিশ্রণটি গ্লাসে ঢালুন।

৫। ব্যস তৈরি হয়ে গেলো কোল্ড কফি।

কোল্ড কফির সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন ভিডিওতে

সূত্র: তারলা দালাল

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা