,

গরম জলের যত উপকারিতা!

news-image

লাইফস্টাইল ডেস্ক :চিকিৎসকেরা জানাচ্ছেন সুস্থ শরীরের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত। সাধারণভাবে বলা হয়, একজন সুস্থ মানুষের সারাদিনে অন্তত আট গ্লাস জল খাওয়া উচিত। তবে ঠান্ডা জলের বদলে যদি উষ্ণ জল আপনি পান করেন, তবে পেতে পারেন অবিশ্বাস্য ফল।

উষ্ণ গরম জলের উপকারিতা—
১/ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র এক গ্লাস উষ্ণ গরম জল খেলেই কমবে ওজন। গরম জল খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন ঘামের মাধ্যমে বেরিয়ে যায়।
২/ পেটের সমস্যায় কাজে আসে গরম জল। নিয়মিত গরম জল খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৩/ প্রতিদিন খাওয়ার পরে উষ্ণ গরম জল খেলে গ্যাস, অম্বলের মতো সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিয়মিত গরম জল খেলে দেহে রক্ত চলাচল বৃদ্ধি পায়।
৪/ সর্দি-কাশি হলে শ্বাসনালিতে সর্দি জমে যায়। সেই জমে থাকা সর্দি বের করতে গরম জলের বিকল্প নেই। গরম জল খেলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৫/ চুল পড়ার সমস্যায় ভুগছেন? তাহলে গরম জল খান। নিয়মিত গরম জল খেলে চুলের গোড়া শক্ত হয়। চুলের ডগা ফাটে না। চুল ঝকঝকে এবং স্বাস্থ্যজ্জ্বল থাকে।
৬/ গরম জল ত্বককে আদ্র রাখে। নিয়মিত গরম জল খেলে শরীরে বলিরেখা পড়া বা ব্রনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা