,

সঙ্গীর সাথে একসঙ্গে ঘুমাতে গেলে গাঢ় হয় সম্পর্ক

news-image

ভবিষ্যতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক কতটা মধুর হবে তা নির্ভর করে কীভাবে আপনি তার সঙ্গে ঘুমাচ্ছেন।

ইউনিভার্সিটি অফ পিটসবার্গের সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে ‘শেইপ’ ম্যাগিজিন জানায়, “যত বেশি আপনার সঙ্গীর সঙ্গে ঘুমানোর সময় মিলবে, ততই সম্পর্ক সুখের হতে থাকবে।”

প্রতিবেদনে জানানো হয়, যারা একসঙ্গে ঘুমাতে যায় তাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি গাঢ় হয়। সমীক্ষায় আরও বলা হয়, “তবে শারীরিক দূরত্ব বাড়ার কারণে তাদের সম্পর্কে ঝামেলা তৈরি হতে পারে।”

মুখোমুখি ঘুমানো মানে হচ্ছে জোরালো সম্পর্ক রয়েছে। আবার দুজনেই বিছানার দুই প্রান্তে পেছন ফিরে ঘুমানো সম্পর্কে বৈপরীত্য নির্দেশ করে। চাপা ক্ষোভ থাকা অবস্থায় একরাত আলাদা বিছানায় ঘুমানোর চেষ্টা করা ভালো। কারণ চাপে থাকা মস্তিষ্ক নেতিবাচক প্রভাব তৈরি করে।

ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষকদের মতে, সঙ্গমের আগে ‘কাডলিং’ (আদর-সোহাগ) করা সম্পর্কের বন্ধন দৃঢ় করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য।

মিশিগানের গবেষকরা বলেন, “সঙ্গীর যত কাছাকাছি ঘুমাবেন, ততই সুখের হবে প্রেমের জীবন।”

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা