,

প্রকাশ্যে প্রেমিকার পা ধরে কাঁদছেন প্রেমিক! চড় মারছেন প্রেমিকা

news-image

অনলাইন ডেস্ক : প্রেমের পথ সব সময় মসৃণ হয় না। কখনও কখনও এমন পরিস্থিতি আসে, যখন প্রণয়ীযুগলের মধ্যে মান-অভিমান অনিবার্য হয়ে ওঠে। অবস্থা ত‌েমন গুরুতর হয়ে উঠলে ব্রেক আপ ঠেকানোও কঠিন হয়ে দাঁড়ায়। সম্প্রতি তেমনই এক মর্মান্তিক ব্রেক আপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘ভাইরাল ভিডিও’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওর উৎস চীন। কোনও এক অজানা কারণে প্রেমিকের উপর রাগ করেছিলেন তরুণী। গড়পড়তা ঝগড়াঝাঁটির পরে ব্যাপার এমন‌ চরমে পৌঁছয় যে, ব্রেক আপের কথা ঘোষণা করে দেন প্রেমিকা। তাতেই একেবারে ভেঙে পড়েন যুবক। প্রকাশ্য রাস্তায় কাঁদতে কাঁদতে গার্লফ্রেন্ডের পায়ে পড়ে যান তিনি। ক্রমাগত বলতে থাকেন, ‘আমায় ক্ষমা করে দাও। ’ কিন্তু তরুণীর মন অতো সহজে গলেনি। তিনি রাগের চোটে চড় মারতে থাকেন তাঁর প্রেমিককে। প্রেমিকও নাছোড়বান্দা। তিনি এম‌ন ভাবে প্রেমিকার পা জড়িয়ে পড়ে থাকেন যে, প্রথমে মেয়েটির পায়ের জুতো, এবং তার পর তাঁর স্টকিংগস খুলে বেরিয়ে আসে তাঁর পা থেকে। সেই সময়েই কেউ দু’জনের ভিডিও তুলে নেন মোবাইলে।

শেষ পর্যন্ত প্রণয়ীযুগলের পরিণতি কী হল, তা অবশ্য জানা যায়নি। ভিডিওর সঙ্গে শেয়ার হওয়া টেক্সট থেকে জানা যাচ্ছে, এই ঘটনার পরে তাঁদের ব্রেক-আপ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার দুনিয়া জুড়ে অজস্র মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকে যেমন মজা পেয়েছেন এই ভিডিও দেখে, তেমনই অনেকে আবার মেয়েটির নির্দয়তা দেখে যারপরনাই ক্ষুব্ধও হয়েছেন। তাঁদের মনে হয়েছে, এমন আবেগবিহ্বল ক্ষমাপ্রার্থনার পরেও কি ক্ষমা করে দেওয়া যেত না ওই যুবককে! সূত্র: কালের কন্ঠ

https://youtu.be/6qzZBxf6ndc

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা