,

প্রচণ্ড শীতে শুটিং করছেন সালমান-ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : সালমান আর ক্যাটরিনার রোমান্স শেষ দেখা গিয়েছিল কবির খানের ‘এক থা টাইগার’ ছবিতে। আবারও ভরপুর অ্যাকশন আর রোমান্স নিয়ে আসছে এই জুটি। এরইমধ্যে ছবির মতো সুন্দর দেশ— অস্ট্রিয়ায় ‘এক থা টাইগারে’র পরবর্তী পর্ব ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং শুরু করেছেন দুজন। তবে ছবির মতো সুন্দর হলেও তাদের শুটিং ইউনিট যেখানে তাঁবু গেড়েছে সেখানকার তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। আর ডিএনএ ইন্ডিয়ার খবর অনুযায়ী এই বৈরী আবহাওয়াকে সঙ্গী করেই দুজন সেরে ফেলেছেন তাঁদের প্রথম গানের চিত্রায়ন।

শুটিংয়ের সেট থেকে একটি সূত্র জানায়, “টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রের শুটিং ইউনিট বর্তমানে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত টাইরলে শুটিং করছে। সালমান ও ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে শুটিং ইউনিটের সদস্যরা অস্ট্রিয়ার ঐতিহাসিক, মনোরম ও দৃষ্টিনন্দন একটি শহরে গানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন করেছে। গোল্ডেন রুফ বা সোনালি ছাদ নামে পরিচিতি এই শহরটি হলিউডের বিখ্যাত বন্ড সিরিজের চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সমাদৃত। বন্ড সিরিজের ‘কোয়ান্টাম অব সল্যাস’ ও ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বন্ড মুভি ‘স্পেকটরে’র কিছু অংশের শুটিং হয়েছে এখানেই।”

ছবির প্রধান চরিত্র সালমান খান ও ক্যাটরিনাকে নিয়ে সদ্য শুটিং শেষ করা রোমান্টিক ধাঁচের গানটির শিরোনাম ‘দিল দিয়ান গালান।’ আর গানটির কোরিয়গ্রাফিতে ছিলেন বৈভবি মার্চেন্ট। সূত্র আরো জানায়, ‘ছবিটির যে অংশ গোল্ডেন রুফে শুটিং হলো সেটি ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এবং গান চিত্রায়নে যশ রাজ ফিল্মসের যে সুখ্যাতি তা বজায় রাখার পাশাপাশি পর্দায় দর্শকদের জন্য মনে রাখার মতো দৃষ্টিনন্দন শট থাকবে।’

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ২২ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে