,

যে কারণে সম্পর্কে বিচ্ছেদ বাড়ছে

news-image

লাইফস্টাইল ডেস্ক : আজকাল সম্পর্কে বিচ্ছেদের হার প্রতিনিয়ত বাড়ছে। মেলবন্ধন কমে যাওয়া, যোগাযোগের অভাব, ব্যস্ততাসহ নানা কারণে বিচ্ছেদের হার বাড়ছে। অনেকেই মনের ভালোবাসার চেয়ে বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটছেন। অনেকেই আবার শুধু সামাজিকতা রক্ষার্থে সম্পর্কে জড়ায়, যার স্থায়িত্ব কম হয়।

কী কী কারণে সম্পর্কে বিচ্ছেদ বাড়ছে তা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। চলুন দেখে নেওয়া যাক কী সেগুলো।

১. সবার জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। ফলে জীবন অনেক ব্যস্ততাপূর্ণ হয়ে ওঠে। সাফল্যের পেছনে ছুটতে গিয়ে ভালো সম্পর্কের অগ্রাধিকার কমে যায়।

২. অনেক সময় বাইরের মানুষদের গুরুত্ব দেওয়ার কারণে এমন মানুষদের উপেক্ষা করা হয়, যারা আপনাকে বোঝে এবং সব সময় পাশে থাকে।

৩. বাইরে কাজ করার কারণে অনেক আকর্ষণীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই অনেক ক্ষেত্রে নিজ সঙ্গীকে ভুলে অন্য সম্পর্কে লিপ্ত হয়।

৪. তথ্যপ্রযুক্তি আমাদের জন্য কল্যাণকর হলেও, তা অনেক সময় ক্ষতির কারণ হয়। যেই সময়টুকু নিজের সঙ্গীকে দেওয়া প্রয়োজন, সেই সময়টুকু অনেকেই মোবাইল, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। ফলে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব বাড়ে।

৫. সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করা ঠিক নয়। তুলনা করা হলে সঙ্গীর মনে আপনার প্রতি বিরূপ ধারণা জন্মাতে থাকে। এর পরিণতি বিচ্ছেদে রূপ নিতে পারে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা