,

টাকা দিয়ে শরীর পেতে চান কারা, জানাল নতুন গবেষণা!

news-image

অনলাইন ডেস্ক : প্রচলিত ধারণা হল অবিবাহিতদের মধ্যে শরীর সংক্রান্ত কৌতূহল বেশি থাকায় তাদের মধ্যেই পেইড সেক্স বা টাকার বিনিময়ে শরীর পাওয়ার প্রবণতা বেশি। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা সম্পূর্ণ অন্য কথা বলছে।

আয়ারল্যান্ডের বেলফাস্টের কুইনস বিশ্ববিদ্যালয়ের ডার্ক শুবোৎজ এবং দক্ষিণ আফ্রিকার উইটওয়াটার্সর‌্যান্ড বিশ্ববিদ্যালয়ের সুসান হুশকে, এই দুই গবেষক একটি যুগ্ম গবেষণাপত্র প্রকাশ করেছেন সম্প্রতি এই বিষয়ে।

সংবাদ সংস্থা আইএনএসের প্রকাশিত সেই গবেষণাপত্র হতে জানা যায়, গবেষকরা একটি অনলাইন সমীক্ষা করেন। ৪৪৬ জন পুরুষ এতে অংশ নেন। এর বাইরে অনেকের সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎকারও নেন তারা। সমীক্ষিত পুরুষদের বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

গবেষণা বলছে, সমীক্ষিত পুরুষদের প্রায় ৫০ শতাংশই হয় বিবাহিত নয়তো কোনও সম্পর্কে রয়েছেন এবং এদের মধ্যেই টাকার বিনিময়ে শরীর পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

এর কারণ হিসেবে উঠে এসেছে দু’টি বিষয়— ১) আত্মবিশ্বাসের অভাব এবং ২) যৌনতাহীন বিবাহিত সম্পর্ক। সমীক্ষিত পুরুষদের বেশিরভাগের কাছেই পেইড সেক্স গ্রহণ করার পিছনে এই দু’টি যুক্তিই প্রধান। বিশেষ করে দ্বিতীয় কারণটি অনেক বেশি প্রকট।

তাদের মতে, দীর্ঘদিন শারীরিক সম্পর্কহীন বিবাহিত জীবনযাপন করার পরে তাদের মধ্যে এক ধরনের অবসাদ জমা হয়। তাই তারা এই টাকার বিনিময়ে শরীর পেতে আগ্রহী হন।

এদের অনেকেরই মত, যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের মধ্যে অসৎ কিছু নেই। সেখানে সবটাই সোজা হিসাব। বরং বিবাহ-বহির্ভূত সম্পর্ক বা ওয়ান নাইট স্ট্যান্ডই তাদের মতে অনৈতিক।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা