,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেল পড়ে স্কুল ছাএের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিস্কাশন চ্যানেলে গোসল করে গিয়ে পানির স্রোতের তোড়ে টিকতে না পেরে বিজয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার চর চরাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। সে শহরের হাজী আব্দাুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের হাসপাতাল রোডে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিস্কাশন চ্যানেলে গোসল করে যায় তিন বন্ধু রাজীব, শাহ আলী ও বিজয়। হঠাৎ পানির স্রোতের তোড়ে টিকতে না পেরে তিন বন্ধুর পা পিছলে যায়। পরে তাদের আত্বচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাজীব ও শাহ আলীকে উদ্ধার করতে পারতেও বিজয় প্রবল স্রোতের সাথে মিশে মেঘনা নদীতে চলে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টীম তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হলে স্থানীয় ডুবুরিড়া মেঘনা নদী থেকে বিকেল ৪টার দিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিজয়কে মৃত ঘোষনা করে। তার মৃত্যু খবরে পুরো শহরের শোকের ছায়া নেমে আসে। শুধু বিজয়ের মৃত্যু নয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলটি প্রতি বছরই কেড়ে নিচ্ছে মানুষের জীবন।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে