,

নপুংসকতা থেকে বাঁচতে যেসব খাবার খাবেন

news-image

অনলাইন ডেস্ক : পুরুষের লিঙ্গে রক্ত প্রবাহ ঠিকমত না হলে ইরেকটাইল ডিসফাংশন হয়৷ এমন কিছু খাবার আছে যেগুলো এ থেকে মুক্তি দিতে পারে৷ এ সব খাবার কেবল প্রতিরোধ গড়তে পারে, কিন্তু রোগের উপশম নয়৷

১. ডার্ক চকলেট: সার্কুলেশন নামে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামে একটি পদার্থ থাকে, যা রক্ত প্রবাহ সচল রাখতে সাহায্য করে৷

২. নাইট্রেটস: সবুজ সবজি যেমন পালং শাকে নাইট্রেট প্রচুর পরিমাণে আছে৷ নাইট্রেট রক্তনালী খোলা রাখতে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ নপুংসকতার ওষুধ আবিষ্কারের আগে নাইট্রেটকে লিঙ্গ উত্থানের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো৷

৩. পেস্তা বাদামের প্রোটিন: একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের ইরেকটাইল ডিসফাংকশান আছে, তারা যদি তিন সপ্তাহ টানা পেস্তা বাদাম খান, তবে সুফল পেতে পারেন৷ পেস্তায় এক ধরনের প্রোটিন আছে যা রক্ত প্রবাহিকার দেয়ালকে শিথিল করে৷ ফলে রক্ত সঞ্চালন ভালো হয়৷

৪. অয়েস্টারের জিঙ্ক: অয়েস্টারের জিঙ্ককে কামোদ্দীপক পদার্থ বলা হয়, কেননা এতে জিঙ্কের মাত্রা অনেক বেশি৷ জিঙ্ক টেস্টেটেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে৷

৫. তরমুজের অ্যান্টি অক্সিডেন্ট: গবেষণায় দেখা গেছে তরমুজ খেলে তা ভায়েগ্রার মত কাজ করে৷ এটা কামোদ্দীপনা বহুগুণে বাড়িয়ে দেয়৷ এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷

৬. টমেটোর লাইকোপেন: লাইকোপেন এক ধরনের ফাইটো নিউট্রিয়েন্ট, যা লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷ লাল রঙের যত সবজি বা ফল আছে সেগুলোতে লাইকোপেন বেশি থাকে৷

৭. রেড ওয়াইন: চা, পেঁয়াজ, চীনাবাদাম আর রেড ওয়াইন- এ সব রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷ এছাড়া আপেলও কামোদ্দীপনা বাড়াতে সাহায্য করে৷

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা