,

৪০০ নেকড়ে শিকারের পরিকল্পনা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :এবার নেকড়ে শিকারের পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়ার ইয়াকুতিয়া প্রদেশ। পূর্ব সাইবেরিয়ার শীতলতম এবং বৃহত্তম অঞ্চল। নেকড়ে উৎপাত থেকে বাঁচতে এ পরিকল্পনা হাতে নিয়েছে ইয়াকুতিয়া প্রশাসন।

প্রতি বছর নেকড়ে হামলায় কমপক্ষে ৯ হাজার হরিণ ও পাঁচশোর অধিক ঘোড়ার মৃত্যু হয়। এর ফলে এলাকার কৃষকদের ক্ষতি হয়। এবার নেকড়ে সমস্যার সমাধানে এই পরিকল্পনা নিয়েছে প্রশাসন। যদিও এর জন্য আইন পরিবর্তনের প্রয়োজন এখনও বাকি রয়েছে।

জানা গেছে, পাশ্চাত্যের দেশগুলো ও চীন থেকে বহু সংখ্যায় ধনী পর্যটকরা আগ্রহ জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, এদের নিয়ে হেলিকপ্টার উড়ে যাবে পূর্ব সাইবেরিয়ার জঙ্গলগুলোতে। সেখানে হেলিকপ্টার থেকে বন্দুক চালিয়ে নেকড়ে শিকার করবেন পর্যটকরা। সঠিক নিশানায় শিকার করতে পারলে, সেই নেকড়ে বাড়ি নিয়ে যেতে পারবেন তারা। তবে এর জন্য খরচ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকা। নেকড়ে প্রতি এই টাকা খরচ করলেই ‘প্রাইজ’ হাতে। তবে নেকড়ে বাদে অন্য কোনো পশুকে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে শিকার করলে বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকা জরিমানা দিতে হবে পর্যকটদের।

জানা গেছে, প্রাথমিকভাবে ৪০০ নেকড়ে শিকারের পরিকল্পনা নেয়া হয়েছে। যা পরে ১২ হাজার পর্যন্ত যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে