,

চুলে তেল লাগানোর সঠিক নিয়ম

news-image

অনলাইন ডেস্ক : সেই ছোটবেলা থেকে শুনে আসছি চুলে তেল লাগালে নাকি চুল ভালো থাকে। সঠিক নিয়ম মেনে তেল না লাগালে কিন্তু কোনও কাজই হবে না। মানে! চুলে তেল লাগানোরও নিয়ম আছে? আলবাত আছে! তাই তো বোল্ডস্কাই থেকে তেল লাগানোর সঠিক পদ্ধতি সম্পর্কে আপনাদের জানানো হল।
ঠিক মতো তেল লাগালে চুল পড়া তো কমেই, সেই সঙ্গে ক্লান্তি দূর হয়। তাহলে অপেক্ষা কিসের চলুন জেনে নেওয়া যাক তেল লাগানোর সঠিক পদ্ধতিগুলো সম্পর্কে।

তেলটা গরম করে নিন
মাথায় লাগানোর আগে তেলটা অল্প গরম করে নিলে চুলের পুষ্টি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, স্কাল্পে রক্ত চলাচল বেড়ে গিয়ে চুলের সার্বিক বৃদ্ধি ঘটে। তেল গরম করার সময় না থাকলে তেলটা হাতে নিয়ে একটু ঘষে নিন। তাহলেও তেলের তাপমাত্রা বেড়ে যাবে। এবার বুঝতে পারছেন তো কেন ছোট বেলা থেকে আমাদের তেল হাতে ঘষে নিয়ে তারপর চুলে লাগানো শেখান হয়।

ধীরে ধীরে মাসাজ করুন
অনেকে চুলে এমন ভাব তেল লাগান, দেখে মনে হয় যেন যুদ্ধ করছেন। এই ভাবে তেল লাগানো একেবারেই উচিত নয়। কারণ তেল মাখার সময় চুলের মধ্যে ঘর্ষণ বেড়ে গেলে চুল পড়ার মাত্রা বেড়ে যায়।

খুব টেনে চুল বাঁধবেন না
তেল লাগানোর পর কখনও টেনে চুল বাঁধবেন না। এমনটা করলে শুধু চুলের ক্ষতি হবে না, সেই সঙ্গে চুলের গোড়া নষ্ট হয়ে গিয়ে দেখা দেবে হাজারও সমস্যা।

চুল আঁচড়াবেন ভেবেচিন্তে
চুলে তেল লাগানোর আগে চুল আঁচড়াবেন, পরে নয়। এমনটা করলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে।

ভালো ফল পেতে হলে
তেল লাগানোর পর পরই গোসল করবেন না। কম করে এক ঘণ্টা পর চুলটা ধোুবেন। কারণ তেল চুলে যত বসবে, তত চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সেই কারণেই তো বিশষজ্ঞরা সব সময় রাতে তেল লাগানোর পরমার্শ দেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা